স্বচ্ছতা ও জবাবদিহিতা
স্বচ্ছতা প্রতিবেদন
দি রিফর্ম টাইমস তার পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক ও সম্পাদকীয় স্বাধীনতা ও স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
১. অর্থায়ন ও স্বাধীনতা
আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম। আমাদের কোনো রাজনৈতিক দল, সরকারি অনুদান বা বিশেষ কর্পোরেট স্বার্থের এজেন্ডা নেই। আমাদের কার্যক্রম সম্পূর্ণভাবে প্রতিষ্ঠাতা এবং আমাদের শুভানুধ্যায়ী ও সাধারণ পাঠকদের ক্ষুদ্র অবদানের দ্বারা পরিচালিত হয়।
২. বাণিজ্যিক প্রভাবমুক্ত সংবাদ
কোনো বিজ্ঞাপনদাতা বা বাণিজ্যিক পার্টনার আমাদের সম্পাদকীয় নীতি বা সংবাদ প্রকাশকে প্রভাবিত করতে পারে না। আমাদের যেকোনো স্পনসরড বা পার্টনারশিপ কন্টেন্ট সম্পূর্ণ স্বচ্ছভাবে চিহ্নিত করা হয়।

