ফুটবলের নান্দনিকতা এখন পরিবেশগত মূল্যের এক বড় প্রশ্নের মুখোমুখি। সম্প্রতি প্রকাশিত একটি বৈশ্বিক পরিবেশ ও আর্থিক পূর্বাভাস প্রতিবেদনে দেখা গেছে, ফিফা বিশ্বকাপের বর্ধিত নতুন ফরম্যাট যেমন রেকর্ড পরিমাণ রাজস্ব তৈরি করতে যাচ্ছে, ঠিক তেমনি পৃথিবীর পরিবেশের জন্য ডেকে আনছে বড় বিপর্যয়।
এই টুর্নামেন্টের কারণে বাতাসে রেকর্ড পরিমাণ কার্বন ডাই অক্সাইড (CO_2) নিঃসরণ হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ম্যাচের সংখ্যা বৃদ্ধি, দল ও দর্শকদের দীর্ঘ দূরত্বের ভ্রমণ এবং স্টেডিয়ামের বিশাল অবকাঠামোগত চাহিদার কারণে এই টুর্নামেন্টের 'কার্বন ফুটপ্রিন্ট' ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
এই প্রতিবেদন প্রকাশের পর আন্তর্জাতিক জলবায়ু কর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলো ফিফার তীব্র সমালোচনা শুরু করেছে। সমালোচকদের মতে, ফিফা কাগজে-কলমে পরিবেশ রক্ষার কথা বলে মূলত 'গ্রিনওয়াশিং' (মিথ্যা প্রচারণা) করছে, অথচ তাদের নেয়া সিদ্ধান্তগুলো সরাসরি পরিবেশের ক্ষতি করছে। জলবায়ু সংকট মোকাবেলায় মেগা-স্পোর্টস ইভেন্টগুলোর আয়োজন পদ্ধতি নতুন করে সাজানোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।


